1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 11:20 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেট লালাবাজারে ছাত্রী ছাউনি নিয়ে দুই পক্ষের রণক্ষেত্র-আহত-কয়েকজন

  • Update Time : Friday, August 15, 2025
  • 234 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে মসজিদের ছাত্রী ছাউনি নিয়ে সংঘর্ষ হয়েছে। যাত্রী ছাউনিটি থাকবে কি থাকবে না এ নিয়ে তর্কবিতর্কের জের ধরে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘন্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভাংচুর করা হয়েছে একটি রেস্টুরেন্টে।

Manual7 Ad Code

স্থানীয় একটি সূত্র জানায়, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতার সাথে আগে থেকেই বিরোধ ছিল পাপড়ি রেস্টুরেন্টের মালিক ও বিএনপি নেতা জুবায়ের আহমদ লিটনের।

শুক্রবার রাত ৯টার দিকে লালাবাজারের মসজিদের যাত্রী ছাউনি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপক্ষ যাত্রী ছাউনিটি সেখান থেকে সরিয়ে ফেলার এবং আরেকপক্ষ সেখানেই রাখার বিষয়ে মত দেন। এ নিয়ে তাদের মধ্যে বিতন্ডা ছড়িয়ে পড়ে যা রূপ নেয় সংঘর্ষে।

Manual5 Ad Code

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual1 Ad Code

দক্ষিণ সুরমা থানার সহকারি পুলিশ কমিশনার মোঃ আব্দুল বাতেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে এখন পর্যন্ত ১৫-২০ জন আহত হয়েছেন বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!