1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 7:20 am
Title :

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

  • Update Time : Friday, August 15, 2025
  • 329 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মতিন (৫০) ও আকবর আলী নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

Manual5 Ad Code

নিহত আব্দুল মতিন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী। অপর নিহত আকবর আলী লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রূপনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা হেলাল-খসরু উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল মতিন ও আকবর আলীকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

Manual4 Ad Code

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!