1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 11:21 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

শনিবার শুভ জন্মাষ্টমী: ইসকন সিলেটে তিন দিনব্যাপী কর্মসূচি

  • Update Time : Friday, August 15, 2025
  • 248 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: আগামীকাল শনিবার (১৬ আগস্ট) শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি। সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Manual7 Ad Code

ইসকন সিলেট মন্দির সূত্রে জানা যায়, কর্মসূচির সূচনা হবে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জন্মাষ্টমীর শুভ অধিবাসের মধ্য দিয়ে। মূল কর্মসূচি, শনিবার সকাল ৯টায় শোভাযাত্রা নগরীর কাজলশাহস্থ ইসকন মন্দির থেকে শুরু হয়ে রিকাবীবাজার-মির্জাজাঙ্গাল-জিন্দাবাজার-নাইওরপুল-বন্দর-তালতলা-মির্জাজাঙ্গাল-রিকাবীবাজার ঘুরে পুনরায় ইসকন মন্দিরে এসে শেষ হবে। শোভাযাত্রার পর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কীর্তনমেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাঅভিষেক অনুষ্ঠান ও অনুকল্প প্রসাদ বিতরণ করা হবে। রোববার (১৭ আগস্ট) শেষদিনে নন্দোৎসব ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১২৯তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব পালন করা হবে। এদিন দুপুর পর্যন্ত উপবাস থাকবে ভক্তরা। সকাল ১১টায় অভিষেক অনুষ্ঠান, দুপুর ১টায় মহিমা কীর্তন, দুপুর ১টা ৪৫ মিনিটে শ্রীল প্রভুপাদের চরণকমলে সহস্র লাল গোলাপ নিবেদন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ এবং বিকেল ৩টায় অফারিং লেটার পাঠ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৭টায় শ্রীল প্রভুপাদ কথামৃত ও নাটক, রাত ৮টা ৪৫ মিনিটে শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে ১২৩ পাউন্ড ওজনের কেক নিবেদন এবং রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

বৈদিক শাস্ত্রমতে, আসুরিক শক্তির প্রভাবে পৃথিবী যখন ভারাক্রান্ত হয়ে উঠেছিল, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এই দিনে আবির্ভূত হয়েছিলেন। ভক্তরা এই দিবসটি ‘শুভ জন্মাষ্টমী’ হিসেবে পালন করে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!