1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
April 21, 2026, 7:26 pm
Title :
অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল- মালিকদের প্রতি নির্দেশনা গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু গোয়াইনঘাটে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী হবিগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া চলছে সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে একযুগে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু কবিরুল ইসলাম পূবালী ব্যাংকের এ এজি এম হিসাবে পদোন্নতি পাওয়ায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সংবর্ধনা প্রধান “ মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নগরীতে প্রচার মিছিল জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে-প্রধানমন্ত্রী তারেক রহমান

চা শ্রমিক নারীদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ে সংলাপ অধিবেশন অনুষ্ঠিত

  • Update Time : Thursday, August 14, 2025
  • 511 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: চা শ্রমিক নারীদের অধিকার নিশ্চিত ও জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে সিলেট সদর উপজেলার হলরুমে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) আয়োজিত এই সংলাপের আয়োজন করে উন্নয়ন সংস্থা আর.ডব্লিউ.ডি.ও। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন “এমপাওয়ারিং টি ওয়ার্কার্স থ্রো ট্রান্সফরমেটিভ লিডারশিপ ইন টি গার্ডেন সেক্টরস অব বাংলাদেশ ” প্রকল্পের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “চা শ্রমিক নারীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়নে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।” তিনি সরকারি বিভিন্ন সেবা কার্যক্রমে চা শ্রমিকদের সম্পৃক্ত করার আশ্বাস দেন।
আর.ডব্লিউ.ডি.ও-এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে রক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত-এ-ইলাহি, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার শিরীন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা তথ্য সেবা অফিসার সুবর্ণা দাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর সিলেট এর সহকারী মহাপরিচালক (সাঃ) অনিরুদ্দ মহালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোস্না রানী বিশ্বাস, ইউপি সদস্য হৃদেশ মুদি, ইউপি সদস্য দিপালী গোয়ালা, ইউপি সদস্য মোঃ আতাউর রহমান শামিম, ব্লাস্টের কর্ডিনেটর সত্যজিত দাস, রিডো বাংলাদেশের নিবার্হী পরিচালক মোঃ নাসির উদ্দিন, এনজিও ফোরামের রিজিওনাল ম্যানেজার মো মখসুদুর রহমান, এফআইভিডিবির প্রোগ্রাম কর্ডিনেটর নজরুল ইসলাম মনজুর, সিলেট যুব একাডেমি সুপারভাইজার ডালিয়া জামান, খাদিম চা বাগান পঞ্চায়েতের সভাপতি সবুজ তাতীঁ, বুরজান চা বাগান পঞ্চায়েতের সভাপতি বিলাশ ব্যানাজি , আলী বাহার চা বাগান পঞ্চায়েতের সভাপতি শ্যামা চরণ গোয়ালা, মালনীছড়া চা বাগান পঞ্চায়েতের সভাপতি জিতেন সবর, লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েতের সভাপতি সোহেল বিশ্বাস, তারাপুর চা বাগান পঞ্চায়েতের সভাপতি চৈতন্য মুদি, আর.ডব্লিউ.ডি.ও এর প্রোগ্রাম ফাউনেন্স এন্ড এডমিন মোঃ মহসিন রেজা, সাংবাদিক লোকমান আহমদ সাংবাদিক রেজুয়ান আহমদ
এসময় উপস্থিত ছিলেন, আর.ডব্লিউ.ডি.ও এর প্রজেক্ট অফিসার বাবুল কুমার সিংহ, একাউন্স অফিসার নাহরিন সুলতানা, সোসাল ওয়ার্কার তামান্না আক্তার তানিয়া, ফিল্ড অফিসার সোনিয়া দারিং, কমিউনিটি ফ্যাসিলেটর এলি দাস, কমিউনিটি ফ্যাসিলেটর সোমা বেগম, কমিউনিটি ফ্যাসিলেটর শম্পা রানী চাষা প্রমুখ।
সংলাপে ছয়টি চা বাগান—লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর, আলীবাহার, খাদিম ও বুরজান—এর চা শ্রমিক নারীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!