1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 11:12 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

নগরীর ৩১ ও ৩২নং ওয়ার্ডের ভাঙা রাস্তা পরিদর্শন

  • Update Time : Thursday, August 14, 2025
  • 658 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীর আওতাধিন ৩১ ও ৩২নং ওয়ার্ডের বোরহান উদ্দিন সড়কের বেহাল দশা সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। বুধবার (১৩ আগস্ট) বিকেলে মহানগর আমীরের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বোরহান উদ্দিন সড়ক পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেন। সিটি কর্পোরেশনের আওতাধিন সিলেট নগরী থেকে কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ একটি রাস্তার এমন দশায় তিনি বিস্ময় প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে রাস্তা সংস্কার শেষ করার জন্য সিলেট সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।

Manual2 Ad Code

এসময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন- শাহপরান পশ্চিম থানার জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী সিসিকের ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, ২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদ, ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ ফরহাদ হোসেন ও ৩১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আশরাফুজ্জামান। এছাড়া এসময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নগরীর বোরহান উদ্দিন সড়কটি খানা খন্দকে ভরা। পুরোপুরি বিধ্বস্ত হওয়ায় রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। অসুস্থ মানুষ, বিশেষ করে গর্ভবতী মহিলাদের নিয়ে এই সড়কে চলা দায় হয়ে দাঁড়িয়েছে। অথচ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলার শত শত যানবাহনে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। নগরীর টিলাগড়, মেন্দিবাগ, মুরাদপুর, কুশিঘাট এলাকার রাস্তার অবস্থা দেখে মনে হবে এই নগরে কোন অভিভাবক নেই। জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করার জন্য সিলেট সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!