1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 9:54 pm
Title :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত ৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

সিলেট-৬ আসনে প্রার্থী পরিচিতি ও কর্মী সম্মেলনে-জমিয়ত মহাসচিব

  • Update Time : Thursday, August 14, 2025
  • 407 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, আমরা রাজনীতি করি ইসলামের জন্যে, দেশের স্বাধীন ও সার্বভৌমত্বের জন্যে। ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, ইসলাম ধর্মে যদি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা না থাকে তাহলে এটি পরিপূর্ণ ধর্ম হতনা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ইসলামের সুস্পষ্ট নীতিমালা ও নির্দেশ না রয়েছে। পালাব না পালাবনা করে জনতার আন্দোলনের মূখে আওয়ামীলীগ পালিয়ে যেতে বাধ্য হলেও তাদের মতাদর্শ রেখে গেছে। যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই তাদের বক্তব্য আমরা প্রত্যাখান করি। আবার কিছু ব্যাক্তি ক্ষমতায় যাওয়াকেই শুধুমাত্র ধর্মীয় রাজনীতি মনে করে, তাদের এমন ব্যাখ্যাও পথভ্রষ্টতা। ইসলামে রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, ইসলামে রাজনীতির অর্থ হচ্ছে সকল ধর্মীয় কানুন মেনে চলা। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার দপ্তর স্থাপন করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌম নিয়ে ছিনিমিনি করা হচ্ছে। এটি দেশবাসীর মেনে নেবে না। ১৯৪৭ সালে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আলেম-উলামা সহ সাধারণ মানুষ জীবন দিয়েছিলেন, ১৯৭১ সাথে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে সর্বস্তরের মানুষ জীবন দিয়েছেন, ২০২৪ সাথে ছাত্রজনতা জীবন দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। ৪৭, ৭১ ও ২৪’র শহীদদের রক্তের সাথে যারা বেঈমানী করবে তারা গাদ্দার।

Manual5 Ad Code

বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারে সিলেট- ৬ আসনে প্রার্থী পরিচিতি ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা বিগত দিনে দুর্নীতির হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগমপাড়াও তৈরি করা দেখেছি, লুটপাট দেখেছি। তাই আমরা সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষেরই আমরা সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আমরা তরুণ আলেম মুহাম্মদ ফখরুল ইসলামকে প্রার্থী করেছি। আপনারা যদি তাকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া’র সভাপতিত্বে, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমি ও গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা শায়খ জিয়া উদ্দীন। প্রধন বক্তার বক্তব্য রাখেন সিলেট-৬ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

Manual5 Ad Code

সমাবেশে বক্তব্য রাখেন-বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি ও মৌলভীবাজার-১ আসনে জমিয়তের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বদরুল ইসলাম, কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি ও সিলেট জেলা দক্ষিণের সভাপতি মুফতী মুজিবুর রহমান, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন, সিলেট জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতী শিব্বীর আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি তোফায়েল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা নাইম আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা জাহিদ আহমদ। সমাবেশ শেষে বিয়ানীবাজার উপজেলা সদরে খেজুর গাছ প্রতীকে পক্ষে প্রচার মিছিল করা হয়।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!