1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 11:22 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেট টিলাগড় কল্যানপুর এলাকার বাসায় আগুন

  • Update Time : Monday, August 11, 2025
  • 684 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগরীর টিলাগড় এলাকায় বাসা-বাড়িতে গ্যাস লাইন লিকেজের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, সোমবার (১১ আগস্ট) সিলেট মহানগরীর টিলাগড়ের কল্যানপুর এলাকার শাপলাবাগ আবাসিকের সালাম মিয়ার বাসার (৩ নাম্বার রোডের, ১ নাম্বার বাসা) রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে এই আগুনের উৎপত্তি হয়। এবং রান্নাঘরে রশিতে কাপড় শুকাতে থাকায় আগুন কাপড়ের মাধ্যমে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বিকেলের খাবারপর সবাই যখন বাইরে তখন হঠাৎ রান্নাঘরে আগুন ও ধোঁয়া দেখতে পান বাসার লোকজন। তখন তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের এবং ক্ষয়ক্ষতির হিসেব পাওয়া যায় নি।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মামুন মিয়া। তিনি বলেন, নগরীর টিলাগড় এলাকার একটি বাসা-বাড়িতে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে সিলেট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে।

সিলেট শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, টিলাগড়ের শাপলাবাগে একটি ফ্যামেলি বাসায় অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!