1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 10:02 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে শিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • Update Time : Saturday, August 9, 2025
  • 371 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য, সাবেক সিলেট মহানগরী সভাপতি ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, অন্যায়, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী সহ যাবতীয় মন্দ কাজের অবসানে প্রয়োজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব। সেই নেতৃত্ব সুশিক্ষা ছাড়া তৈরী করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন দ্বীনি তথা ধর্মীয় শিক্ষা। আলোকিত জীবন গড়তে শিক্ষার্থীদেরকে একাডেমিক, জেনারেল জ্ঞানার্জনের পাশাপাশি ধর্মীয় জ্ঞানার্জনে সিরিয়াস হওয়া দরকার। মুসলিম হিসেবে কুরআন, হাদীস-সুন্নাহ’র অনুসরণ জরুরী। জীবনে সফল হওয়ার জন্য আত্মবিশ্বাসী মানসিকতা লালন, ভয় কাটিয়ে ওঠা, কঠোর প্রচেষ্টা ও পরিশ্রম জোরদার রাখার বিকল্প নেই।

Manual2 Ad Code

তিনি শনিবার (৯ আগস্ট) সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রশিবির আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

উপজেলা ছাত্রশিবির সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন, সাবেক জেলা সভাপতি এডভোকেট আবুল বাশার, সিলেট জেলা পশ্চিম ও সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াস ও সুনামগঞ্জ জেলার এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, পিতা-মাতার হক্ব আদায়, শিক্ষকদের সম্মান করা এবং বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার গুণে গুণান্বিত হওয়া দরকার। সময়কে অপচয় নয়, যথাযথভাবে ব্যবহার করতে হবে। ভালো বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে ভুল করা যাবে না। তিনি বলেন, ছাত্রশিবির একটি স্বতন্ত্র ও ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান। মেধাবীদের প্রিয় সংগঠন। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে ছাত্রসমাজকে গড়ে তুলতে চায়। সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে মেধাবীদের আকৃষ্ট করে। শিক্ষার্থীদের সমস্যার সমাধানে নেতৃত্ব দেয়। মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!