1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:09 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

পর্তুগালের জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা আত্মসাত, গ্রেপ্তার ১

  • Update Time : Friday, August 8, 2025
  • 361 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: ভারতে নিয়ে পর্তুগালের জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তার নাম আজহার আহমদ (৪২)। তিনি দক্ষিণ সুরমা থানার কুচাই পশ্চিমপাড়া গ্রামের জুনেদ আহমদের ছেলে।

Manual7 Ad Code

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে দক্ষিণ সুরমার কুচাই জামেমসজিদের সামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, আজহার একটি মানবপাচার মামলার (নং ১৭/২৮/০৪/২৪) এজাহারনামীয় আসামি।

Manual1 Ad Code

জানা যায়, আজহার তামিম নামে একজনের সাথে মিলে মোট ১৮জনকে পর্তুগাল পাঠানোর নামে চলতি বছরের ১৫ জানুয়ারি ভারতে নিয়ে যান এবং সেখানে একটি আবাসিক হোটেলে রাখেন। তারা যাত্রীদের কাছ থেকে মোট ১ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা নেন। কয়েকদিন সেখানে থেকে ভিসার কাজ শেষ বলে তারা দেশে ফিরে আসেন। ওই ভিসায় কয়েকজন পর্তুগাল যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করেন।

এরপর পর্তুগাল যাত্রী অন্যান্যরা বুঝতে পারেন সবগুলো ভিসাই জাল। তারা তামিম ও আজহারের কাছে টাকা ফেরত চাইলেও তার নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তারা হত্যারও হুমকি দিতে থাকেন। পরে তারা দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করলে ছায়া তদন্তে নামে র‌্যাব।

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, আজহারকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!