1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 7:29 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

আল-মাদরাসাতু মুহিউস সুন্নাহ আল-ইসলামিয়া মাদরাসায় ব্রিটিশ নাগরিক তানজিনা খাতুনের খাবার বিতরণ

  • Update Time : Thursday, August 7, 2025
  • 528 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার শিয়ালা হাওর চলিতাবাড়ী এলাকায় আল-মাদরাসাতু মুহিউস সুন্নাহ আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছেন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশী বংশোদ্ভূত, সেনাবাহিনীর সাবেক মেজর (অব:) রুহুল আমিন এর মেয়ে সমাজসেবী কাজী তানজিনা খাতুন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টায় মাদরাসার হলরুমে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, সমাজে এমন অনেক শিশুরা রয়েছে যারা পরিবারের দরিদ্রতার কারণে ভালো কিছু খাবার খেতে পারে না। যার ফলে প্রায় সময় অসুস্থ থাকে শিশুরা। আমরা যারা বিত্তবান আছি তারা সবসময় ভালো খাবার খেতে পারছি। কিন্তু এই দরিদ্র পরিবারের শিশুরা তা খেতে পারে না। তাই আজকে এই মাদরাসার শিক্ষার্থীদের জন্য এই খাবারের আয়োজন করেছি। আমরা যারা বিত্তবান আছি সবারই উচিৎ দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানো। তাহলে দরিদ্র পরিবারের শিশুরা খাবারের চাহিদা মিঠিয়ে সুস্থ্য থাকতে পারবে।
এর পূর্বে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশী বংশোদ্ভূত, সমাজসেবী কাজী তানজিনা খাতুন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মো. লিমন আহমদ, আল-মাদরাসাতু মুহিউস সুন্নাহ আল-ইসলামিয়া মাদরাসার মুহতামিম ক্বারী মাওঃ শফিকুর রহমান, নায়বে মুহতামিম ক্বারী মাওঃ শিহাব উদ্দীন, নাজিমে তালিমাত ক্বারী মাওঃ তাজুল ইসলাম, হিফজ বিভাগের প্রধান শিক্ষক ক্বারী মাওঃ হাঃ সাইদুর রহমান, শিক্ষক ক্বারী মাওঃহাঃ আব্দুল কাইয়ুম, ক্বারী মাওঃ কাওছার বিন আহমদ, ক্বারী মাওঃ জসিম উদ্দীন, শিক্ষিকা মোছাঃ নূর জাহান প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!