1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:50 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবে ইকো সলিউশন-চুক্তি স্বাক্ষর

  • Update Time : Wednesday, August 6, 2025
  • 708 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবে লন্ডনভিত্তিক বেসরকারি সংস্থা ‘ইকো সলিউশন’।

Manual1 Ad Code

পরিচ্ছন্ন সিলেট নগরী গড়তে সংস্থাটির উদ্যোগে জনসচেতনতা তৈরি, বর্জ্য সংগ্রহে আধুনিক পদ্ধতি সংযোজন এবং বর্জ্য থেকে শক্তি উৎপাদন করা হবে।

Manual4 Ad Code

প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আজ বুধবার (০৬ আগস্ট ২০২৫) সিলেট সিটি কর্পোরেশন ও ইকো সলিউশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবীর উপস্থিতিতে সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও ইকো সলিউশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তিপত্র অনুযায়ী ইকো সলিউশন সিলেট নগরীতে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে। ২০২৬ সালের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করা হবে। এরপর গ্রীন ক্লাইমেট ফান্ড থেকে অর্থ বরাদ্দের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

Manual5 Ad Code

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সিনিয়র সাংবাদিক মো. মঈন উদ্দিন মন্জু, সিনিয়র সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমদ ও হাসান মো. শামীম, মো. সাঈদ আল মোমিন মিশু, মো. হাবিবুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!