1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 11:30 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

গোয়াইনঘাটে জাফলংয়ে চা বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার- আটক ৩

  • Update Time : Tuesday, August 5, 2025
  • 328 Time View

Manual6 Ad Code

গোয়াইনঘাট :::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে ইমাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে জাফলং চা-বাগানের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম হোসেন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটককৃতরা হলেন, নিরঞ্জন গোয়ালা, আক্কেল প্রধান এবং কপিল উদ্দিন লিটন।

Manual8 Ad Code

এর আগে, সোমবার রাতে চা বাগানে ইমাম উদ্দিনকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

Manual3 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইমাম উদ্দিন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে চা বাগান এলাকায় বিক্ষোভ শুরু করে। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করেন। একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেন।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সোমবার রাত ৩ টার দিকে ইমামকে চোর সন্দেহে আটক করে চা বাগান কর্তৃপক্ষ। পরে কয়েকজন মিলে তার উপর নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে ইমাম উদ্দিনের মৃত্যু হয়। তবে, ইমাম উদ্দিনের পরিবারে দাবি হত্যাকান্ডের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই চুরির ঘটনার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!