1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 4:07 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট এর ইফতার ও দোয়া মাহফিল

  • Update Time : Wednesday, March 19, 2025
  • 234 Time View

Manual1 Ad Code

সিলেটের ডেস্ক :: সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট-এর উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট এর প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের সংযম, ধৈর্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। চিকিৎসা পেশা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবতার সেবা। আজকের এই ইফতার ও দোয়া মাহফিল আমাদেরকে সেই মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে আরও আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি, তাহলে সমাজ উপকৃত হবে এবং মানুষ সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের আশীর্বাদ পাবে। বক্তারা বলেন, সিলেট সোসাইটি অফ ডার্মাটোলজিস্ট বরাবরই চিকিৎসকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ সংগঠন এ ধরনের সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক জিয়াউর রহমান, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল অধ্যাপক আবেদ হোসেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল অধ্যাপক শাহরিয়ার হোসেন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর এ. কে. এম. দাউদ, পরিচালক প্রফেসর মো. তারেক, ডা. শামীমুর রহমান, অধ্যাপক শামীমা আক্তার, অধ্যাপক সৈয়দ মামুন মোহাম্মদ, ডা. তাওহিদুল ইসলাম এমদাদ, ডা. জাকারিয়া মানিক, ডা. আফরোজা রশীদ নিপা, ডা. তবিবুল ইসলাম, ডা. ধ্রুব জ্যোতি রায় ছৌধুরী, ডা. ফারজানা সুমা, অধ্যাপক সুবীর কুমার দাস, ডা. পরিমল কুমার দেব, অধ্যাপক আবু ইউসুফ ভূইয়া, ডা. ফারহানা হক প্রমুখ। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা বাহার উদ্দিন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!