1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
April 21, 2026, 1:46 pm
Title :
সিলেটে আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া চলছে সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে একযুগে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু কবিরুল ইসলাম পূবালী ব্যাংকের এ এজি এম হিসাবে পদোন্নতি পাওয়ায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সংবর্ধনা প্রধান “ মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নগরীতে প্রচার মিছিল জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে-প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে সিলেট বাণিজ্যমন্ত্রী-মুক্তাদির সিলেটে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য ও প্রাণী আটক সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল

তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • Update Time : Saturday, August 2, 2025
  • 267 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: গণহত্যার দায়ে অভিযুক্ত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একাধিক হত্যা মামলা সহ জুলাই গণঅভ্যুত্থানে নিরিহ ছাত্রজনতার উপর হামলার পলাতক আসামী শফিউল আলম নাদেল কর্তৃক স্যোসাল মিডিয়ায় একটি টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ তাদের অপকর্মকে আড়াল করতে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটনাট আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু কোটি মানুষের ভালোবাসায় অধিষ্ঠিত তারেক রহমানের জনপ্রিয়তায় এসব কটুক্তি এতটুকুও প্রভাব ফেলতে পারবে না।
কয়েস লোদী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছেন। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছেন সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, কুরুচিপূর্ণ অপপ্রচার ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এসকল কিছু প্রতিহত করতে সবাইকে চেয়ারম্যানের নির্দেশমত একতাবদ্ধ থেকে কাজ করতে হবে।
তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম যুগান্তকারী ভূমিকা পালন করেছে— তাদের আদর্শ, নেতৃত্বগুণ ও অবদান জাতির ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে। এই নামগুলোর মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন তারেক রহমান। তিনি কেবল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, একজন সংগ্রামী রাজনীতিবিদ এবং সর্বোপরি বাংলাদেশী জাতীয়তাবাদের অদম্য প্রতীক। তাঁর রাজনৈতিক অভিযাত্রা যেমন সংগ্রামময়, তেমনি তিনি সময়ের পরীক্ষায় সত্য ও আদর্শের বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বিভ্রান্তির মাঝে দেন দিকনির্দেশনা এবং অপপ্রচারের বিপরীতে প্রতিষ্ঠা করেন ন্যায় ও সত্য। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!