1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 5:22 am
Title :

গোয়াইনঘাটে ফুটবল খেলায় আতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : Wednesday, July 30, 2025
  • 331 Time View

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের রাধানগর ইসলামপুর মাঠে খেলোয়াড়দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদ। বুধবার (৩০ জুলাই) গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ও রুস্তমপুর কলেজের প্রভাষক সোলেমান উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্র সংসদের সাবেক সভাপতি মনজুর আহমদ।

Manual4 Ad Code

বক্তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার দাবি করে বলেন-খেলোয়াড়দের ক্রীড়াঙ্গন থেকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যেই তাদের উপর এই অতর্কিত হামলা হয়েছে।

Manual2 Ad Code

মানববন্ধন থেকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্যের দাবি করে বক্তারা থানায় দায়েরকৃত মামলা দ্রুত আমলে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

Manual2 Ad Code

পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদ সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমাল আহমদ রিমেলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন তিতুমীর, সাবেক সহ-সভাপতি জাবেদ উমর, সাবেক কলেজ বিষয়ক সম্পাদক টি এ পাভেল,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আজাদ আহমেদ, তথ্য ও প্রকাশনা সম্পাদক হাসিবুর রহমান, সদস্য ইমরান, জাকির, তারেক শাহরিয়ার ও মুন্না প্রমুখ।

উল্লেখ্য যে গত ২৮ জুলাই বিকালে রাধানগর ইসলামপুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!