1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 9:36 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

গোয়াইনঘাটে খাসিয়া সম্প্রদায়ের পান গাছ কেটে ফেলেছেন দুর্বৃত্তরা

  • Update Time : Tuesday, July 29, 2025
  • 154 Time View

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাটে খাসিয়া সম্প্রদায়ের রোপিত ২টি পান সুপারির ( জুমের) বাগানের প্রায় দুই হাজার পান গাছের লতি কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর পুঞ্জিতে গভীর রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তের ঘৃন্য এ ঘটনায় দুটি পরিবারের স্বপ্নের মৃত্যু হয়েছে। এই ঘৃণ্য ঘটনায় বিক্ষুব্ধ গোয়াইনঘাটের পুরো খাসিয়া সম্প্রদায়।
ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে খাসিয়া সম্প্রদায়ের ২টি পান সুপারির বাগানের( জুমের) বাগানের প্রায় দুই হাজার পান গাছের লতি কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ বাগানের এসব পানের আনুমানিক বাজার মূল্য ১৫-২০ লক্ষাধিক টাকা । খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জি এলকায় পাশাপাশি দু’টি জুমে দুইজন জুম মালিক পান চাষ করেন। রোপিত বাগানের এসব পান গাছ থেকে বাৎসরিক প্রায় ১৫-২০ লক্ষাধিক টাকা আয় করার সম্ভাবনা ছিলো।
গতরাতে দুর্বৃত্তরা তাঁদের বাগানের সব লতানো পান গাছের ডাটা কেটে রেখে গেছে। নৈশ্য প্রহরীর মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে জুমে গিয়ে এই অবস্থা দেখে আহাজারিতে ফেটে পড়েন রিসন এবং গষ্মিন ডিখার। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আমার আয়ের পথ বিনষ্ট করে দিয়ে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমার সন্তানদের ভবিষ্যত নষ্ট করে দিয়েছে। এ ঘটনার ন্যায় বিচার চাই। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, লামাপুঞ্জি এলাকায় ২টি পান সুপারির বাগানে দুর্বৃত্তদের দ্বারা পানের গাছ কেটে ক্ষতিগ্রস্ত করার বিষয়টি জেনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!