1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:00 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট এনসিপির পক্ষ থেকে সাংবাদিক, জনগণ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

  • Update Time : Sunday, July 27, 2025
  • 257 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রা সফলভাবে সম্পন্ন হওয়ায় সাংবাদিক, সাধারণ জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর শাখা।

গত শুক্রবার (২৫ জুলাই) সিলেট নগরীতে আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রা সহ রাজনৈতিক কর্মসূচি সুষ্ঠুভাবে ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হওয়ায় এনসিপির সিলেট জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাজিম উদ্দীন সাহান এবং মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিবৃতিতে তাঁরা বলেন, “এই কর্মসূচি সফল করতে যে সকল সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সিলেটের সিভিল প্রশাসনের সংশ্লিষ্ট ইউনিট দায়িত্বশীলতা ও সহযোগিতার সঙ্গে পাশে ছিলেন—আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এছাড়াও সিলেটের সাধারণ মানুষ, যাঁরা কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেছেন কিংবা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান এনসিপি নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

বিবৃতিতে তাঁরা আরও বলেন, “সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে গণতান্ত্রিক সহাবস্থানের মাধ্যমে এই কর্মসূচিকে সম্মান জানিয়েছেন এবং গণতান্ত্রিক মূল্যবোধে আস্থা প্রকাশ করেছেন, তা প্রশংসনীয়।”

Manual6 Ad Code

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, “আমরা বিশ্বাস করি—গণতন্ত্র, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে সকলের সম্মিলিত প্রয়াসই দেশকে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতেও এই সহযোগিতামূলক পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!