1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 11:31 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বারকে জেলা ব্যবসায়ী নেতৃবৃন্দের শুভেচ্ছা

  • Update Time : Sunday, July 27, 2025
  • 160 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট চালু হওয়ায় ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার ও গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কাউন্সিলর আব্দুল জব্বার (এমবিই, এফসিএইচআই, এমএসসি)-কে সিলেট জেলা ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামে কাউন্সিলর আব্দুল জব্বার এর নিজ বাসভবনে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট বন্ধ থাকলে প্রবাসীদের দূর্ভোগে পড়তে হয়। এ নিয়ে সিলেটে সামাজিক সংগঠন, ব্যবাসায়ী নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম শুরু করে। ঐ সময় ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার ও গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কাউন্সিলর আব্দুল জব্বার সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট চালু করতে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে ফ্লাইট চালুর ব্যপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যার ফলে আবারও সপ্তাহে ২ দিন সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট চালু করেন কর্তৃপক্ষ।
সংবর্ধনার জবাবে কাউন্সিলর আব্দুল জব্বার বলেন, সিলেট-ম্যানচেস্টার বিমান ফ্লাইট প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফ্লাইটের মাধ্যমে প্রবাসীরা ভোগান্তি ছাড়াই দেশে আসা-যাওয়া করতে পারেন। এই ফ্লাইট চালু থাকলে দেশের অর্থর্নীতিও চাঙ্গা থাকে। সব ধরনের সুযোগ-সুবিধাও পাওয়া যায়। তিনি দেশের ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আল জাহান, কৃষি ব্যাংকের ক্যাশিয়ার মাইম খান, মো. নিজাম উদ্দিন, ইউকে-বাংলা লালাবাজারের সিইও এবং ফাউন্ডার আবু বকর, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, সহ সভাপতি লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, দরগাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, জেলা সদস্য আব্দুস সামাদ, বাবেল, প্রবাসী ও শিল্পপতি মাহফুজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুর রহমান সাদিক, লতিফা সুন্নী সংগঠনের সভাপতি জাহিদ খান, মো. জিয়াউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!