1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 8:34 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

বিজিবির অভিযানে ফের ৩ কোটি ২৬ লক্ষাধিক টাকার চোরাই পণ্য আটক

  • Update Time : Saturday, July 26, 2025
  • 351 Time View

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের একাধিক সীমান্তে অভিযানে চালিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি। শনিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ কোটি ২৬ লক্ষ ৪২ হাজার ২০০ টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি । শনিবার দুপুরে বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর এবং দমদমিয়া বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান করে বিপুল পরিমান ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, চকলেট, গরু, বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ এবং অবৈধ ভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত নৌকা আটক করা হয়। এছাড়াও শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার আলুটিলা নামক স্থানে একটি পরিত্যাক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমান ভারতীয় জনসন বেবী লোশন, শাড়ী এবং থ্রী পিস আটক করে। *আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ কেটি ২৬ লক্ষ ৪২ হাজার ২শ টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!