1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:57 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটের জেলা প্রশাসকের সাথে ৩নং চারিকাটা ইউনিয়ন গ্রামবাসীর বৈঠক

  • Update Time : Thursday, July 24, 2025
  • 280 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিলের দাবিতে সিলেটের জেলা প্রশাসকের সাথে বৈঠক করেছেন জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের ৫টি মৌজার গ্রামবাসী।
গত বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসকের হলরুমে দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিলের দাবিতে এ বৈঠক করেন তারা।
বৈঠকে বক্তারা বলেন, আমাদের পূর্ব পুরুষেরা এই জমিতে বসবাস করেছেন। এরই ধারাবাহিকতায় আমরাও বসবাস করে আসছি। উক্ত অকৃষি খাস ভূমিতে শতাধিক বছর পূর্ব হইতে পূর্ববর্তীক্রমে বসত গৃহ নির্মাণ প্রাং ৩ হাজার পরিবার বসবাস এবং বনজ ও ফলজ বৃক্ষাদি রোপন করে নির্বিবাদে ভোগাধিকার করে আসছি আমরা। কিন্তু একটি কুচক্রী মহল এই ভূমি ভুল তথ্য দিয়ে সরকার থেকে লিজ নিয়েছে। যার ফলে আমাদের বসবাস করতে সমস্যা হচ্ছে। দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিল করার জন্য সিলেটের জেলা প্রশাসকের প্রতি আহবান জানান এবং নিরাশ্রম ভূমিহীন বসবাসকারীদের নামে বন্দোবস্ত করে দেওয়ার আবেদন জানান।
এসময় জেলা প্রশাসক সবাইকে নিয়ে কমিটি গঠন করে ৫টি মৌজার গ্রামবাসীর আবেদনের বিষয়টি সমাধানের আশ্বাস দেন। উল্লেখ্য, দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিলের দাবি জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে আবেদন করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিল্লাল, ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম, ৩নং চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, চারিকাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল মজিদ, ২নং ওয়ার্ডের মেম্বার হাফিজ জালাল উদ্দিন, মেম্বার সামছুজ্জামান, মেম্বার হাসনাত, মেম্বার মনির, এলাকার মুরব্বী শামছুল হক, হাবিুল্লাহ বুলবুল, নেছার উদ্দিন, জমির উদ্দিন, মাস্টার মখলিফুর রহমান, আব্দুস সাত্তার, নজির আহমদ তাজুল, সায়াদ আহমদ, সাহাব উদ্দিন, সাবেক মেম্বার আমির আলী, সামছুল হক, সাকের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!