1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 11:58 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সাংবাদিক সবুজের বাবা আর নেই-সিলেট জেলা প্রেসক্লাবের শোক

  • Update Time : Thursday, July 24, 2025
  • 154 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলা প্রেসক্লাব সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র মাল্টিমিডিয়া সিনিয়র ভিডিও জার্নালিস্ট শহিদুল ইসলাম সবুজের বাবা মো. সালেক মিয়া ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের সময় সিলেট মহানগরের আখালিয়া এলাকার বড়বাড়ি গ্রামস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মো. সালেক মিয়ার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয় এবং গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি নানা জটিল রোগে ভোগছিলেন।
মরহুমের জানাযার নামাজ আজ বাদ এশা আখালিয়া এলাকার বড়বাড়ি চান্দিয়ালা কলাপড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
এদিকে, সদস্য শহিদুল ইসলাম সবুজের বাবার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!