1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:37 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

  • Update Time : Wednesday, July 23, 2025
  • 332 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ডেবনারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি ( হবিগঞ্জ থ-১১-৯১১) এবং আউশকান্দি থেকে আসা একটি পিকআপ ভ্যান ( ঢাকা মেট্রো-ন ১৯-৬৯৯) এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চারজন গুরুতর আহত হন।

Manual4 Ad Code

নিহত ব্যক্তি হলেন সিলেট জেলার ওসমানীনগর থানার বরকতপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে নূর আলী (৫৫)।

Manual1 Ad Code

আহত চারজন হলেন নবীগঞ্জ উপজেলার সাতাইয়াল গ্রামের আওলাদ মিয়ার ছেলে মাসুম মিয়া (২৫), নবীগঞ্জ উপজেলার ছোট শাকোয়া গ্রামের হারুন মিয়ার ছেলে আবুল হোসেন (২৫), বানিয়াচং থানার নন্দিপাড়া এলাকার সেরুল খানের ছেলে ইয়াজুর হুসেন (২০), সিলেট জেলা ওসমানীনগর থানার রহমতপুর গ্রামের হাছন উল্লার ছেলে আছগর উল্লা মিয়া(৫৬)।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনকে রেফার করা হয়।

Manual8 Ad Code

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ব্যবহৃত সিএনজি ও পিকআপ আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!