1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 1:08 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সরকারি উদ্যোগে সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ১৪ জনের নামে বৃক্ষরোপণ

  • Update Time : Saturday, July 19, 2025
  • 206 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সরকারি নির্দেশে সারা দেশে আজ শনিবার জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ‘এক শহিদ- এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে সিলেটের গেজেটভুক্ত ১৪ শহিদের নামে মহানগরের কাজিরবাজারস্থ জামিয়া মাদানিয়া ইসলামিয়া প্রাঙ্গণে ১৪টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, কাজিরবাজার জামিয়ার মুহতামিম আল্লামা আব্দুস সোবহান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার-প্রকশনা সম্পাদক রেজাউল হক ডালিম এবং কাজিরবাজার জামিয়ার অন্যান্য শিক্ষক ও শহিদ পরিবারের সদস্যরা।
বৃক্ষরোপণ কার্যক্রম শেষে মুনাজাত পরিচালনা করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!