1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:49 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারতে সিলেটের সাংবাদিক নেতারা

  • Update Time : Friday, July 18, 2025
  • 247 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: জুলাই গণঅভ্যুত্থানে পুলিশর গুলিতে নিহত শহীদ সাংবাদিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন সিলেটের সাংবাদিক নেতারা। শক্রবার বাদ জুমআ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ তুরাবের জন্মস্থান বিয়ানীবাজারে গিয়ে তার কবর জিয়ারত করেন। সেখানে দোয়া মাহফিলে অংশ নেন সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ। পরে তুরাবের মায়ের সঙ্গে দেখা করেন তারা।

Manual2 Ad Code

এই সময় সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন,সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি এমএ হান্নান, বর্তমান সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. ফয়সল আলম, মো. মারুফ হাসান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবীর পাবেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সহ-সাধারণ সম্পাদক রানা মজুুমদার বাপ্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহার উদ্দিন শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যকরি কমিটির সদস্য মো: আজমল আলী, সাবেক সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিপিজেএ সিলেটের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সহসভাপতি মো: দুলাল হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, বিপিজেএ সদস্য আনিস মাহমুদ ও আব্দুল খালিক, ইমজা সদস্য দিপক বৈদ্য দিপু, মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। তুরাবের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় ভাই আবু আজরফ জাবুর।

Manual6 Ad Code

প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই শুক্রবার জুলাই আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাম। আজ তার মৃত্যুর একবছর পূর্ণ হয়েছে। প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ জুলাই কবর জিয়ারত-দোয়া, ১৯ জুলাই শহীদ মিনার প্রাঙ্গনে সাংবাদিক সমাবেশ ও ২০ জুলাই স্মারকলিপি প্রদান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!