1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:30 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সরকারের ভেতরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে সিলেট জাহিদ হোসেন

  • Update Time : Sunday, July 13, 2025
  • 289 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের ভেতরে আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে, তাই তাদের ডানেবামে অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। রোববার সিলেটের সুবিদবাজারের পিটিআই অডিটোরিয়ামে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Manual7 Ad Code

তিনি বলেন, মব ভায়োলেন্স শুরু করেছে কে, কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠন তো সম্পৃক্ত না। খুঁজে দেখেন, আপনাদের পত্রিকার পাতাগুলো উল্টান। তাহলেই মব ভায়োলেন্সের সাথে জড়িতদের খুঁজে পেয়ে যাবেন, পরিচয় জেনে যাবেন। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত, তারা এই সমস্ত ঘটিয়েছে। এবং সেই সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরী। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কোনো অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়াকে বিএনপি প্রশ্রয় দেয় না, বিএনপি সমর্থন করে না।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি খেয়াল করেন- ঘটনা ঘটলে দেশে একটি সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আইন-আদালত আছে। তাদের কাছে আপনি দাবি করেন। আপনি কী করতেছেন? বিএনপির বিরুদ্ধে কতিপয় লোক দিয়ে মিছিল করাচ্ছেন। আপনি কি চান যে আমরা পাল্টা মিছিল করি? এই উস্কানি দিয়ে আমাদের উস্কাচ্ছেন? বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে। বিএনপি কারো উস্কানিতে পা দিবে না।

Manual3 Ad Code

‘আপনারা যতই চেষ্টা করেন বিএনপিকে বিপথগামী করতে, পারবেন না। বিএনপির নেতৃত্বকে বিপথগামী করতে পারবেন না। বিএনপির তারেক রহমানের নেতৃত্বে আজকে অত্যন্ত ঐক্যবদ্ধ এবং সুকঠিনভাবে ঐক্যবদ্ধ। যেকোন ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্র হরণ করা, গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য যথেষ্টভাবে শক্তি রাখে এবং প্রস্তুত আছে’ – যোগ করেন তিনি।

সম্প্রতি রাজধানীর মিডফোর্ডে এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত তারা এইসব ঘটিয়েছে। সেই সমস্ত লোকদের গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরী। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়াকে বিএনপি সমর্থন করে না, প্রশ্রয় দেয় না।

Manual1 Ad Code

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, এমএ মালেক, কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী প্রমুখ।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!