1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 10:45 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার চোরাচালান জব্দ

  • Update Time : Friday, July 11, 2025
  • 289 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। ১০ ও ১১ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর, বিছনাকান্দি এবং উৎমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ভারতীয় শাড়ি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন হেয়ার অয়েল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।

Manual1 Ad Code

এছাড়াও সিলেট শহরে সেনাবাহিনীর সহায়তায় যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিভিন্ন গোডাউন থেকে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি উদ্ধার করা হয়। সবমিলিয়ে অভিযানে জব্দকৃত চোরাচালানী পণ্যের সিজার মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!