1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:27 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ইতালি পাঠানোর নামে দেলোয়ারের প্রতারণা : দিশেহারা শতাধিক পরিবার

  • Update Time : Wednesday, July 9, 2025
  • 272 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: ওয়ার্ক পারমিট ভিসায় ইতালি পাঠানোর নামে দেড়শ যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠেছে বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের জলঢুপ পাহাড়িয়াবহর এলাকার শফায়ত আলীর ছেলে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। বুধবার (৯ জুলাই) বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ এলাকার শিক্ষক ছয়ফুল আলমের ছেলে জামিল আহমদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ওয়ার্ক পারমিট ভিসায় বৈধভাবে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার লক্ষ্যে ২০২৩ সালের বিভিন্ন সময়ে তারা ৬ মাসের চুক্তিতে দেলোয়ার হোসেনের কাছে পাসপোর্ট জমা দেন। দেলোয়ার এবং তার পরিবারের সদস্যদের হাতে নগদ, চেকসহ বিভিন্ন মাধ্যমে জনপ্রতি ১২ থেকে ১৫ লাখ টাকা করে প্রদান করেন তারা। কিন্তু চুক্তিপত্রের নির্ধারিত মেয়াদ শেষ হলেও এখনও ভিসা বা টাকা কোনোটাই দেওয়া হয়নি তাদের। এ নিয়ে লাউতা ইউনিয়নের চেয়ারম্যান বরাবরে অভিযোগ দায়ের করেছেন তারা।

Manual2 Ad Code

তিনি বলেন, নানা বাহানায় কালক্ষেপনের একপর্যায়ে টাকা না দেওয়ার জন্য দেলোয়ার নিজের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদের অনেককে হুমকি প্রদান করেন। ভয়ভীতি দেখিয়ে অনেককে চুপ করিয়ে দিয়েছেন তিনি। শুধু রুবেল আহমদ নামের একজনের সাথে আপস করে সাড়ে ১১ লাখ টাকা ফেরত দিয়েছেন। পরে সকল পাওনাদার মিলে দেলোয়ারের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার আওয়ামী লীগের দোসর সাজিয়ে তাদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানি করছেন।

Manual6 Ad Code

জামিল আহমদ বলেন, দেলোয়ার হোসেন আওয়ামী লীগের স্থানীয় ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তখন বেশ প্রভাবশালী ছিলেন। তারা অনেকেই তাকে বিশ্বাস করে সহায়-সম্পত্তি বিক্রি করে টাকা প্রদান করেছেন। কিন্তু দেলোয়ার তাদের বিশ্বাস ভঙ্গ করে গত দুই বছরের বেশি সময় ধরে টাকা আটকে রেখেছেন। এর ফলে তারা অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে দেলোয়ার সিলেটসহ বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। তিনি বলেন, আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই। নইলে আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!