1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:29 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

“নৌপথে চাঁদাবাজি” যৌথবাহিনীর অভিযানে গোয়াইনঘাটে দেশীয় অস্ত্রসহ আটক- ৬

  • Update Time : Sunday, July 6, 2025
  • 403 Time View

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি::: সিলেটের গোয়াইনঘাটে নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটকৃতদের সাথে থাকা দেশিয় অস্ত্র ও নদীপথে বালু বুঝাই বাল্কহেড গতিরোধে ব্যবহৃত দুটি ইঞ্জিন নৌকা জব্দ করেছে যৌথ বাহিনী।

Manual2 Ad Code

রবিবার ৬ জুলাই সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট থানা পুলিশ ও নৌপুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার ৪নং লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া গ্রামের গোয়াইনঘাটে নদী পথে চাঁদাবাজির সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন মাটিকাপা গ্রামের জালাল উদ্দিন, পুত্রইকবাল হোসেন ইমন (২১),লেংগুড়া গ্রামের জিহাদ উল্ল্যা পুত্র কুদরত উল্ল্যা(৪৩)মাহমুদ আলী পুত্র তোফায়েল আহমেদ (২৬) জমির উদ্দিন এর পুত্র বদর উদ্দিন (৪৫)মৃত আঃ ছালাম পুত্র রহিম উদ্দিন ( ৪৫)তাহির আলী পুত্র সুলেমান (৩০)।

জানা যায়, সরকারের ইজারাকৃত বালু মহাল থেকে বালুবাহী বাল্কহেড গন্তব্য যাওয়ার পথে লেংগুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে আজমল হোসেন ( ২৬)’র নেতৃত্বে সক্রিয় একটি চাঁদাবাজ চক্র অবৈধ ভাবে বাল্কহেড গুলো আটক করে রাখে। এবিষয়ে ইজারাদারের সাথে দফায় দফায় সমন্বয়ক পরিচয়দানকারি আজমল গংদের সাথে একাধিক বার বিষয়টি নিরসনের জন্য বৈঠক হলেও কোন সুরাহা হয়নি।

এদিকে বালু বোঝাই প্রায় দুই শতাদিক বাল্কহেড দীর্ঘ ১৫ দিন থেকে লেংগুড়া গ্রামের আজমল বাহিনীর হাতে জিম্মি থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আনুমানিক এক হাজার নৌকা শ্রমিককে জোরপূর্বক জিম্মি রাখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠিত অভিযানে আজমল গংদের হাত থেকে তাদের উদ্ধার করে যৌথ বাহিনীর অভিযানিক দল। অভিযানকানে আজমল হোসেন পালিয়ে গেলেও তার কিছুসংখ্যক লোক সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে তাৎক্ষণিক তাদের ৬জনকে আটক করতে সক্ষম হয় অভিযানকারীদল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় দেশীয় অস্ত্র এবং অবৈধভাবে চাঁদা আদায়ের দ্বায়ে মামলার প্রস্তুতি প্রক্রিয়াদিন রয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে নৌপথে চালিত বালুবাহী বাল্কহেড আটকের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বালু বোঝাই নৌকাগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, নৌপথে বালু বোঝাই বাল্কহেড আটকে রাখার দ্বায়ে এবং এঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ৬জনকে আটক করা হয়েছে। পাশাপাশি আটককৃতদের কাজে ব্যবহৃত ২টি কাঠের নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নৌ-পথে চাঁদাবাজির সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!