1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 10, 2026, 4:22 am
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সিলেট মহানগর জালালাবাদ থানা ৩৮ ও ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ

  • Update Time : Saturday, July 5, 2025
  • 341 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কতিপয় দুষ্কৃতিকারীদের কারণে দেশে আজ এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাই-আগস্টে ছাত্র-জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। কিন্তু দুঃখনজনক হলেও সত্য যে দেশে নতুন আরেকটি ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। দেশে সন্ত্রাস, চাঁদাবাজী খুন ও ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালিন সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। কতিপয় দুষ্কৃতিকারীদের অপকর্মের কারণে জুলাই বিপ্লবীদের রক্ত বৃথা যেতে দেয়া হবেনা। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনমত সৃষ্টির মাধ্যমে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

Manual5 Ad Code

তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে। তারা সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজমক্ত সমাজ দেখতে চায়। রাজনীতির নামে লুটপাটের পথ বন্ধ করতে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাহলে জাতি কাংখিত পরিবর্তন দেখতে পাবে। সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতকে সহযোগিতা করুন। তাহলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।

Manual3 Ad Code

তিনি গত শুক্রবার (৪ জুলাই) রাতে সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের ৩৮ ও ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৩৮নং ওয়ার্ডের সভাপতি দুলাল আহমদের সভাপতিত্বে ও ৩৯নং ওয়ার্ডের সভাপতি ফয়ছল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জালালাবাদ থানা সেক্রেটারী মাওলানা জুনায়েদ আল হাবিব, সিলেট সদর উপজেলার বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব মখল মিয়া ও কুমারগাঁও মসজিদ কমিটির মুতাওয়াল্লী হীরা মিয়া।

সম্মেলনে বক্তব্য রাখেন- জামায়াত নেতা গুলজার আহমদ, উসমান গণী, সাব্বির আহমদ, মাওলানা হোসাইন আহমদ, ফয়জুল হক, মাওলানা খলিলুর রহমান, জিতু মোন্না ও রুহুল আমীন জগলু প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট-১ আসনের এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, আমরা বৈষম্যহীন একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠন করতে চাই। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সিলেটকে এগিয়ে নিতে চাই। সিলেটের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে চাই।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!