1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 9:58 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

বিএনপি এদেশে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে সিলেটে রথযাত্রায় : খন্দকার মুক্তাদির

  • Update Time : Friday, June 27, 2025
  • 347 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: নানা আয়োজনে সিলেটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৭জুন) সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার। দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজন।

বিকেলে ইসকন যুগলটিলা মন্দিরে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে ধর্মীয় উৎসব পালন করে যার যার অবস্থান থেকে। এ কারনে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সব ধর্মের মানুষ নিরাপদ ও নির্ভীক চিত্তে নিজ নিজ ধমের্র আচার-অনুষ্ঠান পালন করছেন।

Manual6 Ad Code

তিনি আরোও বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে। বিগত ১৭ বছর ধরে সব ধর্মের মানুষ অনিরাপদে দেশে বসবাস করে আসছিলো। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ নিরাপদ বসবাস নিশ্চিত করবে। তিনি ইসকন কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের যেকোন সমস্যা সমাধানে বিএনপি আন্তরিক।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন, যুগলটিলা সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে র‌্যালীর উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের সহকারী হাই কমিশনার টি হ্যান্ড সিং, শাবিপ্রবি অধ্যাপক নিলাদ্রী শেখর রায়। অনুষ্ঠান পরিচালনা করেন দেবামৃত নিতাই দাস।

Manual8 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য সাজে তিনটি বড় রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বের হয় শোভাযাত্রা। নগরীর বিভিন্ন মন্দির থেকে উল্লেখযোগ্য সংখ্যক রথ রিকাবীবাজার রথযাত্রা মেলা প্রাঙ্গনে সমবেত হয়। রথ নিয়ে এ সময় পূণ্যার্থীরা শংখ, ঘন্টা, কাঁসর ঢাক, ঢোল, বাজিয়ে প্রার্থনা ও পূজা অর্চ্চনাদি শেষ করে জয়ধ্বনি দিয়ে পুরো নগরীকে মুখরিত করে।-বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!