1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:29 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে শিশুকে গলাকেটে হত্যা: বাবা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ, মা যা বলেন

  • Update Time : Thursday, June 26, 2025
  • 447 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীর মেজরটিলা এলাকায় ঘরের ভেতর থেকে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কোন ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

গত বুধবার বিকেলে শিশু মরদেহ উদ্ধারের সময় তার বাবাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। বাবার গলায়ও আঘাতের চিহ্ন। বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রেপাচার সম্পন্ন হয়েচে। এখন আইসিইউতে আছেন তিনি। তবে কথা বলতে পারছেন না। পুলিশ তার সুস্থ হওয়ার অপেক্ষায় আছে।

নিহত শিশুর নাম ইনায়া রহমান। তার বয়স আনুমানিক ২ মাস। সে ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, পরিবার নিয়ে ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার ২ মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই অটোরিকশা চালক আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে।

নিহত শিশুর মা ঝুমা বেগম অভিযোগ করে বলেন, দুপুরের খাওয়া শেষে ঘুম থেকে উঠতে দেখেন, তার স্বামী শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর তার নিজের গলা কাটছে। তিনি চিৎকার দিলে আশপাশের মানুষজন এসে হতাহতদের উদ্ধার করে।

Manual7 Ad Code

নিহত শিশুর খালা নাজমা বেগম ও মামা টিপু মিয়া বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। যখন তাদের বোন ফোনে চিৎকার দিয়ে বলে, তার মেয়েকে জবাই করে স্বামীও নিজের গলা কাটতেছে। তিনি স্বামীকে থামিয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, শিশুটির মায়ের অভিযোগ আমরা শুনেছি। তবে শিশুর বাবা সুস্থ না হওয়া পর্যন্ত এখনও কোন কিছু ধারণা করা যাচ্ছে না।

তিনি বলেন,শিশুটির বাবা আতিকুর রহমান আইসিইউতে আছেন। এখনও কথা বলতে পারছেন না। আমরা তার সুস্থ হওয়ার অপেক্ষায় আছি।

Manual4 Ad Code

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান ডা. নুরুল হুদা নাঈম বলেন, আতিকুর রহমানের গলার আঘাত বেশ বড়। তার শ্বাসনালি অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। অস্ত্রোপচার শেষে তিনি এখন পর্যবেক্ষণে আছেন।

Manual2 Ad Code

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, আমরা পুরো ঘটনার তদন্ত করছি। ওই বাসার বাথরুম থেকে ব্যবহার করা দা জব্দ করা হয়েছে।

Manual3 Ad Code

তিনি বলেন, আতিকুর রহমানের ফিঙ্গারপ্রিন্ট ও ঘটনার সব বিষয় তদন্ত করে মূল রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশের কয়েকটি টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!