1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 8, 2026, 3:10 am
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেটের মিলনোৎসব সম্পন্ন

  • Update Time : Tuesday, June 24, 2025
  • 316 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম, সিলেটের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ মিলনমেলার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, সোনালী ব্যাংক ছিল আমাদের কর্মজীবনের গর্ব। আজ আমরা যারা অবসরগ্রহণ করেছি, তারা যেন সেই গর্বকে বয়ে নিয়ে চলার দায়িত্বভার বহন করছি। এই ফোরাম আমাদের পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সহমর্মিতার এক সুন্দর প্ল্যাটফর্ম। আমরা এখানে কেবল পুনর্মিলনের জন্য একত্র হই না, বরং আমাদের অভিজ্ঞতা, স্মৃতি এবং ভবিষ্যৎ ভাবনার আদান-প্রদান করি। এটি আমাদের মধ্যে আত্মিক বন্ধনকে আরও গভীর করে। বক্তারা আরো বলেন, ব্যাংকে আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, অবসরের পরেও আমরা যেন সমাজে ইতিবাচক ভূমিকা রাখি। একে অপরের খোঁজখবর রাখা, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, এবং মানবিক কাজের মাধ্যমে আমরা এই সংগঠনকে একটি জীবন্ত সংগঠনে রূপান্তরিত করতে পারি।
সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম, সিলেটের সভাপতি মো. কামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম, সিলেটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শুকুর, উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী, ডিজিএম শেখ মো. সুজাদুল হক, ডিজিএম সমীরন কুমার বিশ^াস, উপদেষ্টা অনন্ত কুমার সিংহ, উপদেষ্টা আব্দুর রউফ তালুকদার, এজিএম মো. আবুল ফজল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কর্মচারী সংগঠনের নেতা প্রবির কুমার রায়, অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী শাহরিয়ার আহমদ সজিব। এছাড়াও শহর শাখাগুলোর ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা নোমান ফয়েজী।
অনুষ্ঠান শেষে ছিল প্রীতিভোজ, যেখানে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী খাবার। সবাই একে অপরের খোঁজখবর নেন, পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করেন এবং আগামী দিনের জন্য সুস্থ ও সুখী জীবন কামনা করেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!