1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 8, 2026, 4:10 am
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি ৫০ লক্ষাধিক টাকার চোরাই মালামাল আটক

  • Update Time : Tuesday, June 24, 2025
  • 419 Time View

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের বেশ কয়েকটি সীমান্তে অভিযানে চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি । মঙ্গলবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ কোটি ৫০ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি । মঙ্গলবার সন্ধায় বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকার তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর নামক স্থানে যৌথ অপারেশন পরিচালনা করে বিপুল পরিমানে ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করতে সক্ষম হয়। আটককৃত এ সকল ভারতীয় কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে উপরে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। *আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫০ লক্ষ টাকা। এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর হরিপুর ক্যাম্প সাথে যৌথ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!