1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:07 am
Title :
সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল, নিহত ৩

  • Update Time : Tuesday, June 24, 2025
  • 735 Time View

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: ইরান-ইসরায়েল যুদ্ধ ১২তম দিনে পৌঁছেছে আজ। আজও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। এরইমধ্যে দেশটির দক্ষিণাঞ্চলের বেয়ারশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

টাইমস অব ইসরাইল এবং ওয়াইনেট নিউজ জানায়, দক্ষিণ ইসরায়েলি শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছিল, তাদের মৃত ঘোষণা করা হয়েছে।

Manual6 Ad Code

এদিন সকাল ৭টা নাগাদ উত্তর থেকে দক্ষিণ ইসরাইলজুড়ে বিমান হামলার সতর্কতাসংক্রান্ত সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, অন্তত চারটি ক্ষেপণাস্ত্রের অংশ হিসেবে দেশটির বিভিন্ন এলাকায় হামলা হয়েছে।

Manual3 Ad Code

ইরান-ইসরায়েল যুদ্ধের এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল দাবি করেছেন ‘সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। তবে ইরান জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি। এমন প্রস্তাব তাদের প্রয়োজনও নেই বলে জানিয়েছেন তারা।

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির বক্তব্যকে প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ বলে মনে করছেন তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা।

Manual1 Ad Code

তিনি বলেন, ইরান কারও কথায় কান দিচ্ছে না। আমরা প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছি।

অপরদিকে সোমবার গভীর রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, প্রায় ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে। উভয় পক্ষই ধাপে ধাপে তাদের সামরিক অভিযান গুটিয়ে আনবে।

ট্রাম্পের বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্সে দেওয়া একটি পোস্টে জানিয়েছেন, দখলদার ইসরায়েল যদি তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে ইরানেরও হামলা চালিয়ে নেওয়ার আর কোনো ইচ্ছা নেই। সূত্র : আলজাজিরা

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!