1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 10, 2026, 8:10 am
Title :
সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা, পরিবেশ রক্ষায় প্রশাসনের কড়াকড়ি

  • Update Time : Monday, June 23, 2025
  • 829 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ডেস্ক :: টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ-টাওয়ার ও এর আশপাশে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত রোববার (২২ জুন) রাতে জেলা প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওরের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

Manual3 Ad Code

নির্দেশনা জারি করেছেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম। পাশাপাশি জেলার অন্যান্য পর্যটন এলাকায় ভ্রমণের সময়ও জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।

Manual4 Ad Code

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে জলজ প্রাণী ও পাখির প্রজননকাল থাকে। এ সময় অতিরিক্ত নৌযান চলাচল পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মনে করছেন তারা।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, “টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে পর্যটন অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। গত ২০ বছরে হাওরের ৭০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে গেছে। যদিও এ নিয়ে সুনির্দিষ্ট গবেষণা নেই। আমরা চাই, সরকার এই বিষয়ে গবেষণা করুক এবং টাঙ্গুয়ার হাওরের সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুক।”

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!