1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 11:28 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল গফ্ফারের মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক

  • Update Time : Sunday, June 22, 2025
  • 675 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :: সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য, বিজ্ঞ সিনিয়র আইনজীবী ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা।
রোববার (২২ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তাহসিনা রুশদী লুনা বলেন, “অ্যাডভোকেট আব্দুল গফ্ফার ছিলেন একজন আদর্শনিষ্ঠ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল রাজনীতিবিদ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। পাশাপাশি সিলেটের একজন প্রথিতযশা আইনজীবী ও সমাজসেবক হিসেবেও তিনি ছিলেন সর্বমহলে শ্রদ্ধার পাত্র।”
তিনি আরও বলেন, “তার মৃত্যুতে দল একজন প্রকৃত কর্মীবান্ধব, নিবেদিতপ্রাণ নেতাকে হারাল। আমরা গভীরভাবে শোকাহত।” তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে অ্যাডভোকেট আব্দুল গফ্ফারের মৃত্যুতে পৃথক এক শোকবার্তায় বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, রোববার দুপুর দেড়টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সিলেট বিএনপি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। -বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!