1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 8, 2026, 6:44 am
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

১৩নং ওয়ার্ডের খুলিয়াপাড়ায় মতবিনিময় কালে খন্দকার মুক্তাদির

  • Update Time : Saturday, June 21, 2025
  • 559 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :: তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। গত শুক্রবার (২০ জুন) বাদ এশা ১৩নং ওয়ার্ডের খুলিয়াপাড়া মাঠে মহিলাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করেছেন বলেই তিনি একজন শুদ্ধ রাজনীতিবিদে রূপান্তরিত হয়েছেন। চিহ্নিত হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কবজ হিসেবে। তিনি মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন।
তিনি আরোও বলেন, বাংলাদেশে শহীদ জিয়াউর রহমানের শাসনকালই হচ্ছে গৌরবের শাসনকাল, পথ নিদর্শনমূলক শাসনকাল। এই সময়টা অন্য কোনো শাসনের সঙ্গে মিলবে না। বেগম খালেদা জিয়া এই শাসন কাঠামো অনুসরণ করেছিলেন বলে তিনিও ইতিহাসের সেই মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছেন, যার কারণে এখন তিনি রাজনীতিতে না থাকলেও উচ্চ মাত্রায় অভিহিত হয়েছেন।
কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব সুয়েব আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, আব্দুল মুমিন, মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মুনিম আহমেদ, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, গুলজার আহমদ, কুতুব উদ্দিন, বেলাল আহমদ, আব্দুস সবুর রাসেল, আবুল হোসেন, আব্দুল কাদির, নজরুল ইসলাম, রিপন আহমেদ, জসিম আহমেদ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!