1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:56 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিলে-এডভোকেট জুবায়ের

  • Update Time : Wednesday, March 12, 2025
  • 281 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা :: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। এই মাস হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। ইসলামের সকল বিধান শুধু মুসলমান নয়, গোটা মানবজাতির জন্য কল্যাণকর। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক জীবন পরিচালনার শপথ নিতে হবে। ইসলাম মানবাধিকার, সাম্য ও ন্যয় বিচার প্রতিষ্ঠার কথা বলে। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবিদের কাজ করার শপথ নিতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৫টি বছর জাতির ঘাড়ে একটি দস্যু সরকার চেপে বসেছিল। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে গণহত্যা চালানোর নির্দেশ দেয়া হয়েছে। সেই সংস্থাটিই বলেছে ১৪০০ মানুষ নিহত হয়েছে। ফ্যাসিস্ট সরকার জাতিকে ৩টি হাস্যকর নির্বাচন উপহার দিয়েছে, একটা হচ্ছে ভোটারবিহীন, একটা মধ্যরাতের আর আরেকটা ডামি ভোটের। তারা উন্নয়নের নামে লুটপাট করে জাতির সাথে প্রতারণা করেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই দেশকে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে আইনজীবীগণকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

Manual3 Ad Code

তিনি বুধবার সিলেট জেলা বারের ২নং হলে অনুষ্ঠিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

Manual2 Ad Code

কাউন্সিলের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জজকোর্ট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি আব্দুল জলিল।

বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন, সহকারী সেক্রেটারী এডভোকেট দেলোয়ার হোসেন শামীম ও এডভোকেট সেলিম মু. আলী আজগর। মাহফিলের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট আব্দুল গাফফার। ইসলামী সংগীত পরিবেশন করেন এডভোকেট আব্দুল কাইয়ুম।

Manual5 Ad Code

মাহফিলে উপস্থিত ছিলেন, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট ওবায়দুর রহমান, এডভোকেট কয়ছর আহমদ, জেলা বারের যুগ্ম সম্পাদক -১ এডভোকেট ওহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক-২ এডভোকেট রব নেওয়াজ রানা, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ রাব্বি হাসান তারেক, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট সলমান উদ্দিন, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মতিউর রহমান, সাবেক লাইব্রেরী সম্পাদক এডভোকেট তানভীর আখতার খান, জেলা বারের আইনজীবী এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, এডভোকেট আবুল কালাম, এডভোকেট মাশহুদ আহমদ মহসিন, এডভোকেট কামরুজ্জামান, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট সোলেমান আলী, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট ফেরদৌস আহমদ, এডভোকেট কাওসার আহমদ, এডভোকেট নাজমুল হুদা, এডভোকেট আবু তালেব মিয়া, এডভোকেট কাজী আতিকুল ইসলাম, এডভোকেট রেদওয়ানুল ইসলাম, এডভোকেট মোমিনুজ্জামান, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট আবজল মিয়া তালুকদার, এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, এডভোকেট মোস্তাফিজুর রহমান, এডভোকেট তাজ রিহান জামান, এডভোকেট ফুরাহিম হোসেন, এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এডভোকেট কাদির আহমদ, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট খায়রুল আলম বকুল ও এডভোকেট সোয়েব আহমদ প্রমূখ।

Manual1 Ad Code

সভাপতির বক্তব্যে এডভোকেট আলিম উদ্দিন বলেন, রমযান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস তাই পবিত্র এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। এই শিক্ষা শুধু রমজান মাস নয়, বছরের প্রতিটি মাসেই ধরে রাখতে হবে। তাহলে ইহকালিন সফলতা ও পরকালিন মুক্তি নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!