1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 7:21 am
Title :

ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করলো ইরান

  • Update Time : Wednesday, June 18, 2025
  • 880 Time View

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: ইরানের রাজধানী তেহরানের কাছে দখলদার ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে দখলদারদের আরও চারটি বিমান ভূপাতিত করার দাবি করেছিল ইরান। নতুন করে আরেকটি যুদ্ধবিমানের পাশপাশি বুধবার (১৮ জুন) ইসরায়েলিদের আরও ১৪টি ড্রোনও ধ্বংসের তথ্য জানিয়েছে ইরান।

যুদ্ধবিমানটি ভারামিনে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তসংস্থা ইরনা। যা তেহরানের দক্ষিণ দিকে অবস্থিত।

ভারামিনের বিভাগীয় গভর্নর হোসেন আব্বাসি ইরনাকে বলেছেন, “একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভারামিনের কাছে ভূপাতিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্ত করছে।” তবে বিমানটির অবস্থা বা পাইলট জীবিত আছে নাকি মারা গেছে তা স্পষ্ট করেননি হোসেন আব্বাসি।

Manual2 Ad Code

ইরানের পুলিশের মুখপাত্র সাঈদ মোন্তাজেরোলমেহদি বলেছেন, ইসরায়েলি গুপ্তচরদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪টি ড্রোন ধ্বংস করে দিতে সমর্থ হন তারা।

Manual5 Ad Code

পুলিশের এ কর্মকর্তা বার্তাসংস্থা ইলনাকে বলেছেন ,“তেহরান, আলবোর্জ এবং ইস্ফাহানের বিভিন্ন জায়গায় সুইসাইড ড্রোন উৎপাদনের কারখানা এবং বিস্ফোরক ডিভাইস শনাক্ত করে সেগুলো ধ্বংস করা হয়।”

Manual1 Ad Code

এছাড়া ড্রোন বহনকারী তিনটি গাড়িও জব্দ করেছে ইরানি বাহিন। অপরদিকে ইরাকেও ড্রোন বহনকারী গাড়ি জব্দ করা হয়েছে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!