1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:36 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত

  • Update Time : Tuesday, June 17, 2025
  • 281 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :: সিলেটে অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে টাস্কফোর্স। মঙ্গলবার সদর উপজেলার ধোপাগোল এলাকায় অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন ও জব্দ করেছে টাস্কফোর্স।

এসময় ৩৩ টি ক্রাশার মেশিনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন ও জব্দ করা হয়। এর আগে গতকাল সোমবার একই এলাকায় ৩০ টি ও জৈন্তাপুর এলাকায় ৫ টি অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করে টাস্কফোর্স।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে দুপুরে ৩ ঘন্টাব্যাপী অভিযান চালানো হয়।

Manual3 Ad Code

অভিযানে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত জানান, ধোপাগোলে সাদাপাথর এলাকা থেকে লুট করা পাথর ভাঙানো হচ্ছে। বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ ক্রাশার মেশিন, অবৈধভাবে তারা কার্যক্রম পরিচালনা করছিলো।

Manual1 Ad Code

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

তবে, ব্যাবসায়ীরা জানান কোন নোটিশ না দিয়ে এমন অভিযানে বিপুল ক্ষতির মুখে পড়ছেন তারা।

Manual2 Ad Code

এর আগে, গত শনিবার জাফলং পর্যটন এলাকা পরিদর্শন করেন পরিবেশ ও জ্বালানি উপদেষ্টা। এসময় অবৈধ ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে কঠোর নির্দেশনা দেন জ্বালানি উপদেষ্টা ফওজুল করিম খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!