1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:50 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

নির্বাচনী রোডম্যাপ ঘোষনা দিয়ে দেশ সংস্কার করুন- মাহবুবুর রহমান

  • Update Time : Wednesday, June 11, 2025
  • 808 Time View

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি ::: নির্বাচন কবে দিবে তা নিয়ে তালবাহানা শুরু হয়েছে। তালবাহানা করে এই সরকার আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন সিলেট বিভাগীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ -০১ আসনে বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।

আজ বুধবার বিকালে তার নির্বাচনী এলাকার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ঈদ পুনর্মিলনী ও গনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, বিগত ১৭ বছরের মধ্যে ১৫ বছর পার্টির দু:সময়েও আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। আমার সাধ্যমত সবার খোঁজ খবর নিয়েছি। এই সরকার পতনের আগে, ছাত্র আন্দোলনের আগে নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময়ের কোন সুযোগ ছিলো না। দীর্ঘ বছর পর আমরা এখন সবার সাথে মিশতে পারছি।

Manual7 Ad Code

বর্তমান সরকারের উদ্দেশ্য তিনি বলেন, আমরাও চাই বর্তমান সরকার এদেশের সকল সমস্যার সমাধান করুক। তবে একটা নির্বাচনী রোডম্যাপ দিয়ে দেশ সংস্কারে কাজ করতে হবে।

এসময় আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন জানিয়ে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহব্বান জানান তিনি।

Manual1 Ad Code

ঈদ পুর্নমিলনী ও গনসংযোগকালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা যুবদলের আহব্বায়ক মোজাম্মল হক, ধর্মপাশা উপজেলা যুবদলের আহব্বায়ক শওকত আলী, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক লিয়াকত আলী, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মজনু, ছাত্রদলের আহব্বায়ক মিজানুর রহমান মিনু প্রমুখ। এর আগে জামালগঞ্জ উপজেলা থেকে স্পিডবোট যুগে ধর্মপাশা উপজেলায় পৌঁছান তিনি। এসময় নদীর ঘাট থেকে তাকে হাজারো নেতাকর্মীরা অভ্যর্থনা জানান। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ। ধর্মপাশা উপজেলায় ঈদ পুর্নমিলনী ও গনসংযোগ শেষে মোটরসাইকেল যোগে মধ্যনগর উপেজলায় পৌছান মাহবুবুর রহমান। পরে সেখানেও সবার সাথে কৌশল বিনিময় ও গনসংযোগ করেন তিনি।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!