1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 8:44 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

সাংবাদিক কাইয়ুম উল্লাসের বড় ভাই আব্দুল মালিকের ইন্তেকাল সিলেট জেলা প্রেসক্লাবের শোক

  • Update Time : Wednesday, June 11, 2025
  • 98 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা :: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক, বাংলা টিভি’র সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাসের বড় ভাই অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান) ইন্তেকাল করেছেন। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার দিবাগত রাত (১১ জুন) ১২টা ১০ মিনিটে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষে নি:শ্বাস ত্যাগ করেন।
অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান) দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার বাহাপুর গ্রামের মৃত আব্দুল খালিক (মাখন মিয়া)-এর বড় ছেলে। তিনি সুপ্রিম কোর্ট ও সিলেট জেলা বারের স্বনামধন্য আইনজীবি ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৪৫ বছর। অবিবাহিত জীবনে তিনি মা, ৩ ভাই, ৪ বোন, সহকর্মী ও আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ বুধবার বেলা ২টায় লালাবাজার শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের রাজনৈতিক, আইনজীবি ও সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। পরে ঈদগাহসংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হয়।
জেলা প্রেসক্লাবের শোক :
সিলেট জেলা প্রেসক্লাব সদস্য কাইয়ুম উল্লাসের ভাই অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
এক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!