1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:55 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বৃষ্টিস্নাত সকাল, ভোগান্তিতে সাধারণ মানুষ

  • Update Time : Thursday, May 29, 2025
  • 460 Time View

Manual6 Ad Code

নিউজ ডেস্ক ::: বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ইতোমধ্যে রূপ নিয়েছে সুস্পষ্ট লঘুচাপে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এদিকে সকাল থেকে রাজধানীতে বৃষ্টির কারণে স্কুল ও অফিসগামীসহ সাধারণ মানুষদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে রাজধানীতে অবিরাম বৃষ্টি হচ্ছে।

Manual7 Ad Code

রাজধানীর মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মোহাম্মদপুর, ধানমণ্ডি, নিউমার্কেট, গুলিস্তান, মতিঝিল, সদরঘাট ঘুরে দেখা গেছে, বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়েছে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। ছাতা হাতে হেঁটে কিংবা বিভিন্ন যানবাহনে করে যে যার মতো ছুটছে নিজ নিজ গন্তব্যস্থলে ছুটছে। তবে বৃষ্টিতে ভোগান্তিও অনেক। অফিসগামী মানুষদের জন্য ঠিকমতো যানবাহন পাওয়া ছিল কষ্টকর।

Manual2 Ad Code

এদিকে দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরে দুপুর পর্যন্ত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অন্যান্য এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!