1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 6:28 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শেষ হলো সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা

  • Update Time : Monday, May 26, 2025
  • 109 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা :: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী (অনূর্ধ্ব-১৪) বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ২টায় সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজ সুইমিং পুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুনিম এর সভাপতিত্বে সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী (অনূর্ধ্ব -১৪) বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের এ্যাডহক কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক সৈয়দ মকসুদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: নূর হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, আল-আমিন জামেয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল জলিল ও সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ।
সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার ও মাসব্যাপী (অনূর্ধ্ব -১৪) বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!