1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:54 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেট মহানগর শাহপরান পশ্চিম থানা জামায়াতের সহযোগি সদস্য সম্মেলন

  • Update Time : Monday, May 26, 2025
  • 249 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- আমরা সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই। প্রবাসী অধ্যুষিত অর্থনৈতিক সম্ভাবনাময় অঞ্চল হলেও বিভিন্ন দিক থেকে সিলেটের পিছিয়ে থাকা দুঃখজনক। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সিলেটের প্রতিনিধি না থাকা আমাদের জন্য হতাশার। বিষয়টি সরকারের বিবেচনায় নিতে হবে। সিলেটের উন্নয়নে বিশেষ দৃষ্টি দিতে হবে। সম্মিলিতভাবে আমরা আধুনিক সিলেট গড়তে চাই।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র করেছে। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়েছে। কিন্তু জামায়াত স্বমহিমায় দেশের রাজনীতিতে সক্রিয় থাকলেও ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি করলে ইতিহাস কাউকে ক্ষমা করবেনা। এই দেশটা আমাদের, আমরাই দেশকে সাজাবো। এজন্য জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। সকল কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে প্রাধান্য দিতে হবে।

তিনি রোববার (২৫ মে) রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে সহযোগি সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual3 Ad Code

থানা আমীর মুহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় মেন্দিবাগস্থ একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল টীমের সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন। দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

Manual7 Ad Code

সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহপরান পশ্চিম থানা থানা নায়েবে আমীর আব্দুর রব, সহকারী সেক্রেটারি সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, মাওলানা আহমদ হোসাইন, জামায়াত নেতা এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, জাবেদ আহমদ, আহমদ আল মাসউদ ওআক্কাস আলী প্রমুখ।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!