1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 6:28 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা

  • Update Time : Sunday, May 25, 2025
  • 119 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা :: কবি কাজী নজরুল একাডেমীর সাবেক সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার প্রতীক। তাঁর কবিতা, গান ও লেখনী শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বালিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে, ৫ আগস্টের পূর্বে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে নজরুলের জন্মবার্ষিকী তেমনভাবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। বরং তার বিপ্লবী চেতনা, দ্রোহ ও স্বাধীনতা প্রেমকে আড়ালে রাখার চক্রান্ত চলেছে। তিনি আরো বলেন, নজরুল ছিলেন জনগণের কবি, গণতন্ত্র ও মুক্তির কণ্ঠস্বর। তাই নজরুলের আদর্শে আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে নামতে হবে। নজরুলের চেতনাই আমাদের শক্তি, আমাদের প্রেরণা।
তিনি রোববার (২৫ মে) রাতে কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সিলেট বিভাগ ও নজরুল একাডেমী জিন্দাবাজার আয়োজিত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু শিল্পীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নজরুল শিল্পী পরিষদ সিলেট বিভাগের সভাপতি হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও আফরোজা বিথির পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসন কয়েস লোদী, সহ সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, মাহবুব কাদির শাহী, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, এম সাইফুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, মহানগর কৃষকদলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, সাবেক ক্রিকেটার আহমদ হোসেন, সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দু বিশ্বাস সমর, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এম এ হান্নান, সুয়েব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!