1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 12:38 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক দল নেতা বাবলুর জানাজা ও দাফন সম্পন্ন

  • Update Time : Saturday, May 24, 2025
  • 258 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মীর মো: বাবলু মিয়ার জানাজার নামাজ গতকাল বাদ জুম্মা হযরত শাহপরান রঃ এর মাজার মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে শাহপরান রঃ এর মাজার গোরস্থানে দাফন করা হয়। জানাজার পুর্বে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল ও শাহপরান থানা বিএনপির আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম। জানাযার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরোয়ার রেজা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, বিএনপি নেতা তাজুল ইসলাম তাজ, মাসুম আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুমেল আহমদ রিপন, শাহীন আহমদ প্রমুখ।
উল্লেখ্য যে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বাবলু বেশ কিছুদিন ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত ১২ টার কিছু পর স্বেচ্ছাসেবক দল নেতা মীর মো: বাবলু মিয়া ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মৃত্যুকালে বাবলু স্ত্রী ও অবুঝ এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!