1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 9:09 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

জাফলং ইসিএ এলাকায় যৌথ অভিযানে লিস্টার ও বোমা মেশিন ধ্বংস

  • Update Time : Tuesday, May 20, 2025
  • 177 Time View

Manual4 Ad Code

গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টা থেকে পরিচালিত যৌথ অভিযানে জাফলং ইসিএভুক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৫০ টি লিস্টার মেশিন ও বোমা মেশিন ধ্বংস করা হয় এবং ৪ টি বাল্ক হেডের বিভিন্ন যন্ত্রপাতি (মেশিন, বেটারি ও যন্ত্রপাতি) ধ্বংস করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ পুলিশ, বিজিবি সার্বিক সহায়তা করেন। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, একটি চক্র জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল।খবর পেয়ে জাফলং ইসিএ এলাকায় পরিবেশ, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং ৫০ টি লিস্টার ৪ বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!