1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:59 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী

  • Update Time : Tuesday, May 20, 2025
  • 269 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, যেকোনো জাতি গঠনের মূল ভিত্তি শিশু। যারা আজকে শিশু, ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেবে তারা। আদর্শবান শিশুরাই সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার মূল হাতিয়ার। আজকের শিশুকেই গড়ে তুলতে হবে আগামী প্রজন্মের যোগ্য নাগরিক হিসেবে। আজকের শিশু দেশের ভবিষ্যৎ রূপকার। শিশুরাই ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব প্রদান করবে। দেশের প্রত্যেক শিশুকে ভবিষতের উপযোগী আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সবার নৈতিক দায়িত্ব। একমাত্র যোগ্য নাগরিকরাই পারে দেশকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে। এ দেশের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিগ্রস্ত শিশুদের সুরক্ষায় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। বিএনপি ক্ষমতা এলে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে।
তিনি মঙ্গলবার (২০ মে) নগরীর উপশহরস্থ ই-ব্লকে ছাত্র সংগঠন ‘বিডি কমিউনিটি’র পক্ষ থেকে সলিসিটর আনসার হাবিবের অর্থায়নে সুবিধাবঞ্চিত পথশিশুদের খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিডি কমিউনিটির প্রতিষ্ঠাতা আবিদ মোহাম্মদ দাইয়ানের সভাপতিত্বে ও খালেদ আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন বিডি কমিউনিটির সিনিয়র সদস্য মোহাম্মদ রাইয়ান হোসেন, সামির আহমেদ, আমিনুর রাহমান তিশাদ, মিশরাত রাজা, তানভীর আহমেদ, মিলাদ আল রিফাত প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!