1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:45 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট কারাগার থেকে ওসমানী হাসপাতালে সাবেক মন্ত্রী

  • Update Time : Wednesday, May 14, 2025
  • 285 Time View

Manual3 Ad Code

নিউজ ডেস্ক :: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়।

Manual3 Ad Code

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

জানা গেছে, মঙ্গলবার সকালে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তিনি বেশকিছু সময় হাসপাতালের পরিচালকের কক্ষে ছিলেন। পরে তাকে হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের অধীনে ১৩ নম্বর কেবিনে নেওয়া হয়।

সূত্র জানিয়েছে, সাবেক মন্ত্রী ইমরান আহমদের শারীরিক অবস্থা অনেকটা ভালো। কেবিনে নেওয়ার পর তার সঙ্গে কয়েকজন দেখা করেছেন এবং তিনি তাদের সঙ্গে কথাও বলেছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, ইমরান আহমদ নানান শারীরিক সমস্যায় ভুগছেন। তাই তাকে চিকিৎসার জন্য সকালে কারাগার থেকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

Manual3 Ad Code

এ বিষয়ে কথা বলতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাদের সাড়া পাওয়া যায়নি।

গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে সিলেটের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ৫ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওইদিন তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি সিলেট কারাগারে ছিলেন। সূত্র:সিলেটভিউ

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!